রবির ডিস্ট্রিবিউটররা ক্যাশ কালেকশনে ব্যবহার করছে বিকাশ-এর বি২বি সল্যুশন

রবির ডিস্ট্রিবিউটররা ক্যাশ কালেকশনে ব্যবহার করছে  বিকাশ-এর বি২বি সল্যুশন
৬ মার্চ, ২০২৫ ১২:৩১  
৬ মার্চ, ২০২৫ ২৩:৩৩  

মাঠ পর্যায়ে তার আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ ও দক্ষ করে তুলতে ব্যবহার করছে বিকাশ-এর বিটুবি (বিজনেস টু বিজনেস) ক্যাশ কালেকশন সল্যুশন ব্যবহার করছে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি ।

এই লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি রবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।।

চুক্তির আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা রবির ৪৫০টিরও বেশি ডিস্ট্রিবিউশন হাউজ বিকাশ-এর বি২বি সল্যুশন ব্যবহার করে ক্যাশ সংগ্রহ এবং এর বিপরীতে ইলেকট্রনিক মানি (ই-মানি) সরবরাহ করবে, যা পুরো প্রক্রিয়ায় সময় ও খরচ বাঁচাবে। বিকাশ-এর এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে রবির সাপ্লাই চেইনে আর্থিক লেনদেন হয়ে উঠবে ক্যাশবিহীন, স্বচ্ছ এবং নিরাপদ।