নতুন এম৪ চিপসহ ম্যাকবুক এয়ার উন্মোচন

নতুন এম৪ চিপসহ ম্যাকবুক এয়ার উন্মোচন
৬ মার্চ, ২০২৫ ১১:০২  
৬ মার্চ, ২০২৫ ১১:০২  

অ্যাপল নতুন এম৪ চিপসহ ম্যাকবুক এয়ার মডেল উন্মোচন করেছে, যেখানে আগের প্রজন্মের তুলনায় দাম ১০০ ডলার কমানো হয়েছে। ১৩ ইঞ্চি মডেলের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে, আর ১৫ ইঞ্চি মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,১৯৯ ডলার। প্রি-অর্ডার শুরু হয়েছে, আর দোকানে পাওয়া যাবে ১২ মার্চ থেকে। খবর রয়টার্স।

নতুন এই ল্যাপটপে এআই ফিচার যুক্ত করা হয়েছে, যা অ্যাপলের নিজস্ব ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইমেইল লেখা, বার্তা পাঠানো ও ছবি সম্পাদনা করতে পারবেন। গত বছর আইফোনে চালু হওয়া এই ফিচার এবার ম্যাকে যুক্ত করা হলো।

অ্যাপল একই দিনে নতুন এম৩ আল্ট্রা চিপও উন্মোচন করেছে, যা ম্যাক স্টুডিও ডিভাইসে ব্যবহার করা হবে। এটি ৬০০ বিলিয়নের বেশি প্যারামিটার সমৃদ্ধ বৃহৎ ভাষার মডেল চালানোর সক্ষমতা রাখবে। নতুন ম্যাক স্টুডিওর মূল্য শুরু হয়েছে ১,৯৯৯ ডলার থেকে। এম৩ আল্ট্রা চিপযুক্ত সংস্করণে কমপক্ষে ৯৬ গিগাবাইট মেমোরি থাকবে, আর এম৪ ম্যাক্স সংস্করণে ৩৬ গিগাবাইট মেমোরি থাকছে।

ডিবিটেক/বিএমটি