গ্রামীণফোনে অফারের মেলা
গ্রাহকদের জন্য ‘১.৩ ক্যাম্পেইন-১ নম্বর অফারের মেলা’ করছে গ্রামীণফোন। মেলা চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। মেলায় এয়ার টিকেট, ১০০% ক্যাশব্যাক, জিপিফাই-য়ে ৬০ শতাংশের বেশি ছাড়ের মতো বেশ কিছু অফার দিয়েছে গ্রাহকদের জন্য। এছাড়াও নির্দিষ্ট রিচার্জ এমাউন্টে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ এবং নতুন সিমও দেয়া হচ্ছে। এছাড়া ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেক-এর বিশেষ গিফট, পাঠাও’র ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপ’র সেবায় বিশেষ সেভিংসের মত সুবিধা এবং ক্যাশব্যাকও রয়েছে।
এ নিয়ে গ্রামীণফোন জানিয়েছে, নানান অফারে গ্রাহকরা পাচ্ছেন কিছু না কিছু জেতার সুযোগ। ফলে ‘১ নম্বর অফারের মেলা’ হয়ে উঠেছে আরো রোমাঞ্চকর ও আকর্ষণীয়। এছাড়া যারা জিডিএল, নোকিয়া বা আইটেল ফোন কিনবেন তারা পাবেন বোনাস ডাটা যা ডিজিটাল সেবার সুযোগকে আরও বাড়িয়ে তুলছে।
মেলা নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে সংকল্পবদ্ধ যা তাদের ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ এবং দৈনন্দিন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে। ‘১.৩ ক্যাম্পেইন’শুধুমাত্র একটি আকর্ষণীয় অফারের সমাহার নয়, এটি গ্রাহককেন্দ্রিকতার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন- যেখানে গ্রাহকরা আরও সহজে সংযোগ পাবেন, আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন এবং তাদের ডিজিটাল যাত্রা হবে আরও আনন্দদায়ক। প্রতিনিয়ত উদ্ভাবন ও সেরা সেবা প্রদান করা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের লক্ষ্য হচ্ছে সংযোগকে আরো অন্তর্ভুক্তিমূলক ও সকলের জন্য অর্থবহ করে তোলা।”







