সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকাশ থেকে মোবাইল রিচার্জে প্রতি মিনিটে ক্যাশব্যাক
যেকোনো মোবাইল নাম্বারে ২০ টাকা রিচার্জ করলেই প্রতিদিন চার ঘন্টা সময়জুড়ে প্রতি মিনিটে প্রথম ৬০ জন রিচার্জকারীকে ১০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে দেশের প্রথম মোবাইল ফাইন্যান্স সেবাদাতা বিকাশ ।
সোমাবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জুন, ২০২৩ থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৭ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সপ্তাহজুড়ে চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন ১৪,৪০০ জন করে মোট এক লাখেরও বেশী গ্রাহক এই ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন।
গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে যেকোনো নাম্বারে ২০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।





