ভবিষ্যতের প্রযুক্তিপণ্য নিয়ে শুরু হলো কনজিউমার ইলেকট্রনিক্স শো

১১ জানুয়ারি, ২০২১ ১৬:২৯  
১১ জানুয়ারি (সোমবার) থেকে অনলাইনে শুরু হয়েছে চারদিন ব্যাপী কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২১। বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ইলেকট্রনিক্স শো এটি যেখানে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি প্রদর্শন করে থাকে যা ভবিষ্যত পৃথিবী গড়ে তুলবে। করোনাভাইরাসের কারণে এবারই প্রথম অনলাইনে বসছে এই মেগা ইভেন্ট। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস নগরীতে প্রতিবছর বসে এই শো। ৪৮তম এ প্রদর্শনীতে ভার্চুয়ালি সর্বাধুনিক প্রযুক্তির ভবিষ্যতের প্রযুক্তিপণ্য প্রদর্শিত হবে। এবারের সিইএস প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভজি, ডিজিটাল স্বাস্থ্য, স্মার্ট শহর, যানবাহন প্রযুক্তি এবং সবশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হবে।’ এবার প্রায় ১৮০০ প্রতিষ্ঠান এই ইভেন্টে অংশগ্রহণ করবে। ১৪ জানুয়ারি শেষ হবে সিইএস।