প্রোগ্রামিং প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়াডে সিটি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

৩ জুলাই, ২০২১ ১৭:৩৫  
কঠোর লকডাউনের কারনে অনলাইনেই বসন্ত সেমিস্টারের নবীনবরণ করলো সিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ১০ম ম্যাথ অলিম্পিয়াড, ২০তম ইন্ট্রা-ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও ৫ম আইটি কুইজ প্রতিযোগিতা। প্রথমে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) বিভাগে নতুন ভর্তি শিক্ষার্থীরা অনলাইনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছায় স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন সুযোগ সুবিধা, অনুষদ সদস্য এবং একাডেমিক ব্যবস্থার বিস্তারিত বর্ণনা দেয়া হয় । অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন কর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: মো: শাহ-ই-আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: মজিবর রহমান মিয়া, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস মোঃ নজরুল ইসলাম এবং রেজিস্ট্রারার এম এ হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান প্রকৌশলী মো সাফায়েত হোসেন।