তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক
তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ শনিবার আইসশ্যালের "সুযোগ" প্ল্যাটফর্মের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ।
প্রতিমন্ত্রী আরো বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে হোম গ্রন সলিউশনের উদ্যোগ নেয়ার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ইকনমি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মেধাসম্পদ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন দেশের ৬৪ টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পাস শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে।
আইসিটি বিভাগ সবসময়ই অংশীদারিত্বে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, প্রাইভেট -পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে আমরা নতুন নতুন উদ্যোগ কে সফল করতে চাই। তিনি বলেন সরকার, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া এই তিনের সঠিকভাবে সমন্বয়ের মাধ্যমে অনেক বড় বড় উদ্যোগ সফল করা যায় ।“
আইসশ্যালের সি ই ও অনন্য রায়হান সুযোগ প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আফতাবুল ইসলাম ,ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী, বি আই ডি এস এর সিনিয়র রিসার্চ ফেলো ড নাজনীন আহমেদ ।