ডিআরএমসি’তে ৩০ লাখ টাকার উদ্ভাবনী অনুদান ও ১৬ কোটি টাকায় ২টি ল্যাব করবে আইসিটিডি

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:২০  

আগামী ২৮ এপ্রিল আন্তর্জাতিক টেক কার্নিভল করবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই কার্নিভালেই প্রাক্তন ছাত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল স্মরণে উদ্ভাবনী অনুদান দেয়া শুরু করছে প্রতিষ্ঠানটি। সেই অনুদানের স্পন্সর হিসেবে প্রতি বছর ৩০ লাখ টাকার শেখ জামাল গ্র্যান্ট দেবে আইসিটি বিভাগের ইনোভেশন অন্টারপ্রেনিওরশিপ একাডেমি। আর অনুষ্ঠানের জন্য দেয়া হবে আরো ২০ লাখ টাকা। এছাড়াও ডিআরএমসি’তে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২টি ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে ৭ম ডিআিএম ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল উদ্বোধনী অনুষ্ঠনের ঘোষণায় এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন টেলিকম ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী জানান, উদ্ভাবনী ইকোসিস্টেম, উদ্যোক্তা নির্ভর সাপ্লাইচেইন এবং স্টার্টআপ সংস্কৃতি গড়ে তুলতে সরকার কাজ করছে।

কার্নিভালের ‘তোমার স্টার্টআপ কি প্রস্তুত’ প্রতিপাদ্য উল্লেখ করে এসময় পলক উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন ‘তোমরা কি স্মার্ট বাংলাদেশ-কে আলিঙ্গন করতে প্রস্তুত’? এসময় সবাই সমস্বরো উত্তর দেয়- ইয়েস স্যার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প থেকে রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টারসহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে প্রথম ফেব্রিকেশন ল্যাব এবং দ্বিতীয় পর্যায়ে ১২ কোটি ব্যয়ে আরেকটি স্পেশালাইজ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইভেন্টের প্রধান সমন্বয়কারী নরুন্নবী। অনুষ্ঠানে গ্রিসে গিয়ে যারা রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে দুই শিক্ষার্থী ব্রোঞ্জ পদক পেয়েছে অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ৬ হাজার শিক্ষার্থী ও ২০০ শিক্ষকের এই বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগ থেকে তিনটি ল্যাব করে দেয়া হয়েছে। এবার আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় ডিআরমসি’তে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এই টেক কার্নিভালে ৪৫ দেশ থেকে শিক্ষার্থীরা অংশ নেবে।