জাতীয় শোক দিবসে বাক্কোর শ্রদ্ধা নিবেদন, ছিন্নমূলদের নিয়ে দোআ অনুষ্ঠান ফিফোটেক-এ

১৫ আগষ্ট, ২০২৩ ২১:৫৫  

জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২-তে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিপিও/আউটসোর্সিং শিল্পের কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে মঙ্গলবার সংগঠনের সভাপতি ওয়াহিদ শরীফের নেতৃত্বে বাক্কো কার্য নির্বাহী কমিটি, সংস্থাটির সদস্য প্রতিষ্ঠান ও সচিবালয়ের সদস্যদের নিয়ে ফুলের ডালি নিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। বহন করে শোকের বার্তাযুক্ত পতাকা।

এসময় বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল খায়ের এবং পরিচালক আবু দাউদ খান।

এদিকে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন তার নিজ প্রতিষ্ঠান ফিফোটেক এর পক্ষ থেকে কাওরান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের ভিশন ২০২১ টাওয়ারে শ্রমজীবী এবং ছিন্নমূল মানুষদের নিয়ে বঙ্গবন্ধু এবং ওনার পরিবারের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। দোআ শেষে ছিন্নমূল মানুষদের মধ্যাহ্নভোজ করানো হয়।