কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়িকা পারশা?

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী জীবনের নতুন অধ্যায় শুরু করলেও তার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে রহস্য যেন কাটছেই না। বিয়ের খবর প্রকাশ্যে আনলেও স্বামীর মুখ এখনো ঢেকে রেখেছেন তিনি। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা, যা নিয়ে এখন বেশ চর্চা চলছে নেটদুনিয়ায়। গত ২৭ অক্টোবর নিজের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানান পারশা। তিনি জানান, ২৬ অক্টোবর […] The post কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়িকা পারশা? first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়িকা পারশা?
৮ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী জীবনের নতুন অধ্যায় শুরু করলেও তার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে রহস্য যেন কাটছেই না। বিয়ের খবর প্রকাশ্যে আনলেও স্বামীর মুখ এখনো ঢেকে রেখেছেন তিনি। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা, যা নিয়ে এখন বেশ চর্চা চলছে নেটদুনিয়ায়।

গত ২৭ অক্টোবর নিজের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানান পারশা। তিনি জানান, ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্দ সম্পন্ন হয়েছে। তবে বিয়ের ছবিগুলোতে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন এই গায়িকা। স্বামীর পরিচয় নিয়ে কৌতূহলী লোকজনকে বিব্রত না করার অনুরোধ জানিয়ে ফেসবুকে তিনি রসাত্মক ও স্পষ্ট ভাষায় লেখেন, চিরকুমারী সংঘ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ। বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।

কিন্তু তাতেও কৌতূহল থামেনি নেটিজেনদের। বরং তা আরও উসকে গেছে গত ৭ নভেম্বর রাতে পারশার করা আরেকটি ফেসবুক পোস্টের পর। ওইদিন স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি, যেখানে তার পরনে শাড়ি থাকলেও বরের মুখ পদ্মফুল দিয়ে ঢাকা ছিল। ছবির ক্যাপশনে স্বামী সম্পর্কে বেশ মজার ছলে পারশা লেখেন, পুরুষ মানুষ ললিপপের ন্যায়, যার মোড়ক উন্মুক্ত থাকলে পিঁপড়ার আগমন অনিবার্য। ভালো ঘরের পুরুষেরা রূপ যৌবন দেখিয়ে বেড়ায় না।

এই পোস্টের পর থেকেই পারশার স্বামীর পরিচয় নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় গভীর অনুসন্ধান। নেটিজেনদের একাংশের জোরালো দাবি, এই গায়িকার স্বামী নির্বাসিত ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর। এই দাবির পক্ষে সোশ্যাল মিডিয়ায় নানা মিল খুঁজে বের করেছেন অনেকে।

তাদের দাবি অনুযায়ী, গত ২১ অক্টোবর আসাদ নূর ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে তার পাশে একটি লাল শাড়ির আঁচল দেখা গিয়েছিল। ৭ নভেম্বরে পারশার প্রকাশ করা শাড়ির আঁচলের সঙ্গে সেই লাল আঁচলের হুবহু মিল রয়েছে বলে দাবি করছেন তারা। শুধু তাই নয়, দুই ছবিতে পুরুষের পাঞ্জাবির মিল এবং তাদের দুজনের ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করার বিষয়টিও ভক্তদের নজরে এসেছে।

এ ছাড়া দুজনের ছবির পেছনের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড এবং তাদের সম্ভাব্য কলকাতা অবস্থানের বিষয়টিও বেশ আলোচনার জন্ম দিয়েছে। এমনকি গত মে মাসে আসাদ নূরের একটি পোস্টে পারশার চোখের মতো দেখতে একটি ছবি প্রকাশের বিষয়টিও সামনে এনেছেন কেউ কেউ, যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয় বলে গুঞ্জন রয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পর্যবেক্ষণ, পোশাকের মিল কিংবা ইনস্টাগ্রামের তথ্য দিয়ে কোনো সম্পর্কের সুনির্দিষ্ট সত্যতা প্রমাণ করা সম্ভব নয়। পারশা নিজে তার স্বামীর পরিচয় প্রকাশ করতে নারাজ এবং এ বিষয়ে এখন পর্যন্ত তিনি কিংবা আসাদ নূর কেউই কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ফলে আপাতত জল্পনা-কল্পনা আর নেটিজেনদের নানা হিসাবেই সীমাবদ্ধ রয়েছে জনপ্রিয় এই শিল্পীর বৈবাহিক পরিচয়ের বিষয়টি।

The post কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়িকা পারশা? first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.