সিরাজগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (৭ নভেম্বর) বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। […] The post সিরাজগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার (৭ নভেম্বর) বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, স্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এরপর প্রধান অতিথি সমবায়ীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





