ঢাকাই ছবিতে বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
বলিউডের পর্দায় ভিলেন মানেই চোখের কোণে এক চিলতে ক্রুর হাসি, গলায় ভারী হুমকির সুর আর অ্যাকশন দৃশ্যে জমজমাট উপস্থিতি। নব্বইয়ের দশক থেকে হিন্দি সিনেমার পর্দায় এই খলনায়কের রূপায়ণ করে দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন অভিজ্ঞ অভিনেতা মুকেশ ঋষি। ‘ঘায়েল’, ‘সরফরোশ’ কিংবা ‘গুন্ডা’ সিনেমার অমর চরিত্র ‘বুল্লা’ তার অভিনীত এসব চরিত্র আজও দর্শকদের মুখে মুখে […] The post ঢাকাই ছবিতে বলিউডের খলনায়ক মুকেশ ঋষি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বলিউডের পর্দায় ভিলেন মানেই চোখের কোণে এক চিলতে ক্রুর হাসি, গলায় ভারী হুমকির সুর আর অ্যাকশন দৃশ্যে জমজমাট উপস্থিতি। নব্বইয়ের দশক থেকে হিন্দি সিনেমার পর্দায় এই খলনায়কের রূপায়ণ করে দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন অভিজ্ঞ অভিনেতা মুকেশ ঋষি। ‘ঘায়েল’, ‘সরফরোশ’ কিংবা ‘গুন্ডা’ সিনেমার অমর চরিত্র ‘বুল্লা’ তার অভিনীত এসব চরিত্র আজও দর্শকদের মুখে মুখে ফেরে। শুধু বলিউডেই নয়, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি দক্ষিণ ও পশ্চিম ভারতের নানা ভাষার চলচ্চিত্রেও নিজের অভিনয় প্রতিভার শক্ত স্বাক্ষর রেখেছেন এই বহুমুখী অভিনেতা।
এবার সেই দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ হতে চলেছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মুকেশ ঋষি। পরিচালক মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য নতুন সিনেমা ‘নসিব’-এ প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। পরিচালক নিজেই এই খবর নিশ্চিত করে জানিয়েছেন যে, সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে এই বলিউড অভিনেতার।
বাংলাদেশের চলচ্চিত্রে ভারতীয় বা ভিনদেশি শিল্পীদের উপস্থিতি নতুন কোনো ঘটনা নয়। তবে মুকেশ ঋষির মতো পোড় খাওয়া একজন বলিউড অভিনেতার ঢালিউডে পদার্পণ নিঃসন্দেহে দেশের সিনেমাপ্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর খবর। বিশেষ করে ‘নসিব’ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোতে তার ও দেশীয় শিল্পীদের রসায়ন কেমন হয়, তা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। নব্বইয়ের দশকের সেই চিরচেনা খলনায়ককে এবার সম্পূর্ণ নতুন একটি প্রেক্ষাপটে এবং ভিন্ন কোনো আমেজে পর্দায় আবিষ্কার করা এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। ঢালিউডের আঙিনায় মুকেশ ঋষির এই অভিষেক বাংলা সিনেমার পরিধি ও আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করা যায়।
The post ঢাকাই ছবিতে বলিউডের খলনায়ক মুকেশ ঋষি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





