৫০ বছর বয়সের ব্যবধান ভুলে জুটি বাঁধছেন রজনীকান্ত ও শ্রীলীলা
রুপালি পর্দায় বয়সের ব্যবধান পেরিয়ে নতুন রসায়নের গুঞ্জন বরাবরই দর্শকের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করে। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণী চলচ্চিত্র জগতে জন্ম নিল এক নতুন আলোচনা। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান কাটিয়ে নতুন সিনেমা ‘ধর্মন’-এ ‘থালাইভা’খ্যাত সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ অভিনেত্রী শ্রীলীলা। পরিচালক অশ্বথ মারিমুথুর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমাটিতে শ্রীলীলার যুক্ত হওয়ার […] The post ৫০ বছর বয়সের ব্যবধান ভুলে জুটি বাঁধছেন রজনীকান্ত ও শ্রীলীলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রুপালি পর্দায় বয়সের ব্যবধান পেরিয়ে নতুন রসায়নের গুঞ্জন বরাবরই দর্শকের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করে। সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণী চলচ্চিত্র জগতে জন্ম নিল এক নতুন আলোচনা। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান কাটিয়ে নতুন সিনেমা ‘ধর্মন’-এ ‘থালাইভা’খ্যাত সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ অভিনেত্রী শ্রীলীলা।
পরিচালক অশ্বথ মারিমুথুর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমাটিতে শ্রীলীলার যুক্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় শ্রীলীলাকে স্বাগত জানিয়ে সিনেমায় তার উপস্থিতির কথা প্রকাশ করা হয়। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেকের পর ধনুষ, মমুটী ও অজিত কুমারের মতো বড় তারকাদের সঙ্গে কাজ করার ধারাবাহিকতায় এবার রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করা তার ক্যারিয়ারে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। গুঞ্জন রয়েছে, ছবিতে তাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে, তবে নির্মাতারা তার চরিত্রকে ‘কেট্টা পৈয়ন’ (খারাপ মানুষ) শব্দবন্ধে চিহ্নিত করায় এতে নেতিবাচক শেডস থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে নির্মিত ‘ধর্মন’ সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
The post ৫০ বছর বয়সের ব্যবধান ভুলে জুটি বাঁধছেন রজনীকান্ত ও শ্রীলীলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





