এবার হিথ্রোতে বিমানের লন্ডন-সিলেট-ঢাকা ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
ঢাকা: এবার যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট। বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে রাত সাড়ে ১০টা পর্যন্তও উড়োজাহাজটি উড্ডয়ন করেনি। ককপিট থেকে দেওয়া ঘোষণায় পাইলট জানান, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা […] The post এবার হিথ্রোতে বিমানের লন্ডন-সিলেট-ঢাকা ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: এবার যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে রাত সাড়ে ১০টা পর্যন্তও উড়োজাহাজটি উড্ডয়ন করেনি।
ককপিট থেকে দেওয়া ঘোষণায় পাইলট জানান, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তবে কী ধরনের ত্রুটি হয়েছে এবং কখন ফ্লাইটটি ছাড়তে পারবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ত্রুটি সারিয়ে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমান। এছাড়াও, প্রায়ই বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে বিমানের। এরপর বাংলাদেশ থেকে প্রকৌশলী ও ইঞ্জিনিয়ার গিয়ে ত্রুটি সারিয়ে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বিমান।
The post এবার হিথ্রোতে বিমানের লন্ডন-সিলেট-ঢাকা ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





