নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২২৫
ঢাকা: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নটর ডেম কলেজে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। এ বছর কলেজটি থেকে ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন। বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে […] The post নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২২৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নটর ডেম কলেজে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। এ বছর কলেজটি থেকে ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন।
বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ২ হাজার ১২২ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। অকৃতকার্য হয়েছেন ২৫ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন। ফেল করেছেন ৭ জন।
অন্যদিকে, মানবিক বিভাগে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮০ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন। অকৃতকার্য হয়েছেন ২২ জন।
গত বছরের তুলনায় এবার কলেজটির ফলাফলে কিছুটা অবনতি হয়েছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় নটর ডেম কলেজ থেকে ৩ হাজার ২৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছিলেন ৩ হাজার ২২৬ জন। ওই বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৪৫৪ জন।
দুই বছরের ফলাফল তুলনা করলে দেখা যায়, এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৭৭ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২৫ জন।
এদিকে, শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারছেন শিক্ষার্থীরা।
The post নটর ডেম কলেজে পাসের হার ৯৮.৮৩ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২২৫ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





