ভিকারুননিসায় জিপিএ-৫ কমেছে অর্ধেকেরও বেশি
ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে ৯৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও ২০২৬ সালে সেই সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ১৫ […] The post ভিকারুননিসায় জিপিএ-৫ কমেছে অর্ধেকেরও বেশি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে ৯৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও ২০২৬ সালে সেই সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ১৫ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মোট ২ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ২৩৮ জন। অকৃতকার্য হয়েছেন ১৩৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৭০২ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন।
মানবিক বিভাগে ২৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন ১৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৬২ জন। এ বিভাগে ফেল করেছেন ১২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।
শনিবার সকালে ফল প্রকাশের পর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল জানতে পারছেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল সংগ্রহের সুযোগ রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
The post ভিকারুননিসায় জিপিএ-৫ কমেছে অর্ধেকেরও বেশি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





