নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিতা-পুত্রের

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বাবা ও ছয় বছর বয়সি ছেলের। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ির মোড়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। কেন্দুয়া থানার অফিসার […] The post নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিতা-পুত্রের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিতা-পুত্রের
৩০ অক্টোবর, ২০২৬ ২২:০০  

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বাবা ও ছয় বছর বয়সি ছেলের।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ির মোড়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘নেত্রকোনা-কেন্দুয়া সড়কে দুর্গাপুর লাহিড়ী বাড়ির মোড়ে দুই দিক থেকে আসা মোটরসাইকেল দু’টোর মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাবা ও ছেলেসহ এক নারী আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত নারীর অবস্থাও আশঙ্কাজনক।’

ওসি জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

The post নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিতা-পুত্রের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.