চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রাম: জেলার পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পটিয়ার বাহুলী রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের পাশে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি […] The post চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: জেলার পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পটিয়ার বাহুলী রেলক্রসিং এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের পাশে এক হাত ও এক পা বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। তবে ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, ‘ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি অবহিত করা হয়েছে।’ তবে কোন ট্রেনের নিচে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
The post চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





