আ.লীগ ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জাতীয় বিপ্লবী পরিষদের

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর পর্যবেক্ষণে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের মিত্র ১৪ দলীয় জোটকে ‘ক্রিমিনাল অর্গানাইজেশন’ বা অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। একই সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের আলোকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে অবিলম্বে আইনগতভাবে নিষিদ্ধ ও অবৈধ ঘোষণা করতে বিএনপি সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক […] The post আ.লীগ ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জাতীয় বিপ্লবী পরিষদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আ.লীগ ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জাতীয় বিপ্লবী পরিষদের
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর পর্যবেক্ষণে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের মিত্র ১৪ দলীয় জোটকে ‘ক্রিমিনাল অর্গানাইজেশন’ বা অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়টিকে স্বাগত জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। একই সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের আলোকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে অবিলম্বে আইনগতভাবে নিষিদ্ধ ও অবৈধ ঘোষণা করতে বিএনপি সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান।

শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে খোমেনী ইহসান বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের হত্যা মামলায় যে রায় ও পর্যবেক্ষণ দিয়েছেন, তা চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বজনদের দীর্ঘদিনের দাবির আইনগত প্রতিফলন।

তিনি বলেন, রায়ে স্পষ্ট করা হয়েছে, নিরস্ত্র শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং তা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক ও সাংগঠনিক নীতি বাস্তবায়নের অংশ ছিল।

খোমেনী ইহসান আরও বলেন, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ১৪ দলীয় জোটকে একটি ‘অভিন্ন অপরাধমূলক উদ্দেশ্য’ (Joint Criminal Enterprise) বাস্তবায়নে সংঘবদ্ধভাবে কাজ করার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর ভাষ্য, একটি দলকে দেশের সর্বোচ্চ আদালত মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারী ‘ক্রিমিনাল অর্গানাইজেশন’ হিসেবে চিহ্নিত করার পর স্বাধীন বাংলাদেশে সেই দলের রাজনৈতিক দল হিসেবে টিকে থাকা বা রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার থাকতে পারে না।

সরকারের কাছে ৩ দফা দাবি

বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে ৩ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক। দাবিগুলো হলো—

  •  ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে ফ্যাসিবাদের মূল শক্তিকেন্দ্র বাংলাদেশ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মিত্র ১৪ দলকে অবিলম্বে দলগতভাবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
  • রায়ের নির্দেশনা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত অপরাধী ও আওয়ামী লীগের সাংগঠনিক স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে শহিদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।
  • মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাহবুব উল আলম হানিফসহ পলাতক সব মানবতাবিরোধী অপরাধীকে দ্রুত আন্তর্জাতিক পুলিশি সহায়তায় গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করতে হবে।

বিবৃতিতে খোমেনী ইহসান হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অপরাধী কিংবা অপরাধমূলক সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করা হলে চব্বিশের বিপ্লবী ছাত্র-জনতা তা কঠোর হাতে প্রতিহত করবে। রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ‘ক্রিমিনাল অর্গানাইজেশন’-এর স্থান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

The post আ.লীগ ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি জাতীয় বিপ্লবী পরিষদের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.