পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬

‎পাবনা: ‎পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই ব্যক্তিরা সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ […] The post পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

‎পাবনা: ‎পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই ব্যক্তিরা সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুইজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
‎
‎‎পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

The post পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.