সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয়ে হাসপাতালে ভর্তি, আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগে নূরুজ্জামান নূর আবু সালেহ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা এনএসআই ও সদর থানা পুলিশের যৌথ দল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিট থেকে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক […] The post সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয়ে হাসপাতালে ভর্তি, আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয়ে হাসপাতালে ভর্তি, আটক ১
৩০ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগে নূরুজ্জামান নূর আবু সালেহ নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা এনএসআই ও সদর থানা পুলিশের যৌথ দল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিট থেকে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নূরুজ্জামান নূর আবু সালেহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সামাদ সরকার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০১৬ সালে তিনি ‘Md. Jakirul Islam (Rahul)’ নামে এনএসআইয়ের একটি নকল পরিচয়পত্র তৈরি করেন। পরবর্তী সময়ে ওই পরিচয় ব্যবহার করে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। পাশাপাশি বিভিন্ন দোকান থেকে অর্থ গ্রহণের কথাও তিনি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

তার ভুয়া পরিচয়পত্র ব্যবহার এবং হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি জানার পর জেলা এনএসআই ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

The post সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয়ে হাসপাতালে ভর্তি, আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.