গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

ঢাকা: ভিয়েতনামের দা নাং শহরে অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘প্রতিবন্ধী তরুণদের জন্য বৈশ্বিক তথ্যপ্রযুক্তি চ্যালেঞ্জ ২০২৬’-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর যৌথ উদ্যোগে অংশ নেওয়া চার সদস্যের বাংলাদেশ দল ‘শ্রেষ্ঠ দলীয় সহচর’ ও ‘ই-বিষয়বস্তু’ বিভাগে […] The post গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য
২৯ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: ভিয়েতনামের দা নাং শহরে অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘প্রতিবন্ধী তরুণদের জন্য বৈশ্বিক তথ্যপ্রযুক্তি চ্যালেঞ্জ ২০২৬’-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর যৌথ উদ্যোগে অংশ নেওয়া চার সদস্যের বাংলাদেশ দল ‘শ্রেষ্ঠ দলীয় সহচর’ ও ‘ই-বিষয়বস্তু’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ছাড়া ‘ই-সমন্বয়’ বিভাগে বাংলাদেশ দল একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে।

বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ প্রতিবন্ধী তরুণ-তরুণীর অংশগ্রহণে ২৬ থেকে ৩০ অক্টোবর এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের চার প্রতিযোগী হলেন—মো. শাকিল মিয়া (দৃষ্টিপ্রতিবন্ধী বিভাগ), শেখ ইয়ামিন আহসান (শারীরিক প্রতিবন্ধী বিভাগ), উম্মে হাবিবা বিন্তি (বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী বিভাগ) এবং আরিয়ান ইসলাম (স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধিতা বিভাগ)।

বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মিজ নাহিদ সুলতানা মল্লিক, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. মাহবুব করিম এবং সিএসআইডির পরিচালক ইফতেখার আহমেদ।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় এবং এলজির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এ ছাড়া প্রতিযোগিতাটি আয়োজনে যুক্ত ছিল বৈশ্বিক তথ্যপ্রযুক্তি চ্যালেঞ্জ আয়োজক কমিটি, এলজি ইলেকট্রনিকস, আরআই কোরিয়া, ডব্লিউটিএল ভিয়েতনাম ও ডুয়ি তান বিশ্ববিদ্যালয়। এতে পৃষ্ঠপোষকতা করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমিউনিটি চেস্ট কোরিয়া।

প্রতিবন্ধী তরুণদের জন্য আয়োজিত আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের এ অর্জন দেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল দক্ষতা এবং তথ্যপ্রযুক্তিতে তরুণ সমাজের সক্ষমতাকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় তুলে ধরেছে।

The post গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.