ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসনে জয়ের সম্ভাবনা
ইসরায়েলে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোটের পর বুথফেরত জরিপে দেশটির আরব দলগুলোর ১৯টি আসনে জয়ী হতে পারে বলে আভাস পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আরব দলগুলো দেশটির পার্লামেন্টে ১৭টি আসন পাওয়ার পথে রয়েছে। প্রাথমিক ফলাফল ও এক্সিট পোল থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে এবার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ […] The post ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসনে জয়ের সম্ভাবনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইসরায়েলে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোটের পর বুথফেরত জরিপে দেশটির আরব দলগুলোর ১৯টি আসনে জয়ী হতে পারে বলে আভাস পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আরব দলগুলো দেশটির পার্লামেন্টে ১৭টি আসন পাওয়ার পথে রয়েছে। প্রাথমিক ফলাফল ও এক্সিট পোল থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে এবার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ হারে ভোট পড়েছে।
বুধবার (২৬ অক্টোবর) পর্যন্ত ৮৪ শতাংশেরও বেশি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে আরব-নেতৃত্বাধীন প্রধান দলগুলো-‘জয়েন্ট লিস্ট’ ও ‘রাআম’-ইসরায়েলের ১২০ সদস্যবিশিষ্ট পার্লামেন্ট ‘নেসেট’-এ সম্মিলিতভাবে ১৭টি আসন পাওয়ার পথে রয়েছে।
রাআম বা ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাস বলেন, তিনি আশা করছেন, চূড়ান্ত নির্বাচনি ফলাফলে তার দলসহ নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে।
আব্বাসের দল রাআম বর্তমানে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাঁচটি আসন ধরে রেখেছে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলে যে জোট সরকার ক্ষমতায় ছিল, তার দল সেই জোটেও যোগ দিয়েছিল। আব্বাস আরও বলেন, নির্বাচনের আগে ও পরে-দুই সময়েই প্রধান দুই জোট তার দলের সঙ্গে যোগাযোগ করেছে।
ইসরায়েলের সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ দলের জোটটি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘লিকুদ’ দলের নেতৃত্বাধীন জোটের চেয়ে পিছিয়ে ছিল। এই সপ্তাহের শেষের দিকে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের ‘চ্যানেল ১২’-এর মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ভোটদানের হার ছিল প্রায় ৮০ শতাংশ-যা ১৯৯৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
প্রাথমিক ফলাফল আসতে শুরু করার আগেই ইসরায়েলের ‘চ্যানেল ১২’-কে মানসুর আব্বাস বলেন, ‘বর্তমানে যে সংখ্যা দেখা যাচ্ছে, তাতে কোনো সরকারই গঠিত হতে পারবে না।’
‘আরবদের বাইরে রাখা যাবে না’
আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস বলেন, আইজেনকটের দলের মতো দলগুলোর জন্য সরকার গঠন কঠিন হতে পারে। কারণ, নির্বাচনি প্রচারের সময় তারা আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল।
তাদের এখন এর মূল্য দিতে হবে বলে মনে করেন পিঙ্কাস। তিনি বলেন, ‘যখন আপনার ভোটের প্রয়োজন হবে, শুধু তখন তাদের বিবেচনায় নেওয়া হবে এবং জোটে টানা হবে, এমনটা আর চলবে না। আরবদের বাইরে রাখা যাবে না।’
নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী জোট ভোটের দিন গতকাল শেষ মুহূর্তেও তাদের সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছিল। তারা নিজেদের সমর্থকদের ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভোট দেওয়ার হার বেড়ে যাওয়ার বিষয়টি নিয়েও সতর্ক করে। আরব রাজনীতিকেরা এই কৌশলের নিন্দা করে একে বর্ণবাদী ও উসকানিমূলক বলে অভিহিত করেছিলেন।
The post ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসনে জয়ের সম্ভাবনা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





