অবৈধ প্রযুক্তিতে রিপোর্টে গড়মিল, অনুমোদিত প্রযুক্তি ব্যবহারে পপুলারের চুক্তি

ঢাকা: পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সম্প্রতি লিভার টেস্টের রিপোর্ট নিয়ে গরমিলের পর প্রশ্ন ওঠে টেস্টে আন্তর্জাতিক মানের প্রযুক্তির বৈধতা নিয়ে। এর পরিপ্রেক্ষিতে পুনরায় আন্তর্জাতিক মানের FibroScan সেবা নিশ্চিতে কেএনএস কানাডার (বিডি) সঙ্গে চুক্তি করেছে হাসপাতালটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য […] The post অবৈধ প্রযুক্তিতে রিপোর্টে গড়মিল, অনুমোদিত প্রযুক্তি ব্যবহারে পপুলারের চুক্তি firs

অবৈধ প্রযুক্তিতে রিপোর্টে গড়মিল, অনুমোদিত প্রযুক্তি ব্যবহারে পপুলারের চুক্তি
২৮ অক্টোবর, ২০২৬ ০০:০০  

ঢাকা: পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সম্প্রতি লিভার টেস্টের রিপোর্ট নিয়ে গরমিলের পর প্রশ্ন ওঠে টেস্টে আন্তর্জাতিক মানের প্রযুক্তির বৈধতা নিয়ে। এর পরিপ্রেক্ষিতে পুনরায় আন্তর্জাতিক মানের FibroScan সেবা নিশ্চিতে কেএনএস কানাডার (বিডি) সঙ্গে চুক্তি করেছে হাসপাতালটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে হাসপাতালটি জানায়, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং কেএনএস কানাডার (বিডি) মধ্যে FibroScan সেবা পরিচালনার বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন করে সমঝোতা হয়েছে। কেএনএস কানাডার (বিডি) সঙ্গে ইতোপূর্বে সম্পাদিত চুক্তি মোতাবেক এখন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি. প্রধান কার্যালয়সহ সংশ্লিষ্ট শাখাগুলোতে পূর্বের ন্যায় অনুমোদিত প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী FibroScan সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজ্ঞাতসারে ভিন্ন একটি প্রতিষ্ঠান একই সোর্স থেকে আনা মেশিন বলে এবং কাগজপত্র তৈরি ও সরবরাহ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.-এর কয়েকটি শাখায় অননুমোদিত FibroScan মেশিনের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট শাখাগুলো থেকে ওই মেশিনগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতালটি আরও জানায়, রোগীদের নিরাপত্তা, পরীক্ষার নির্ভরযোগ্যতা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করার লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বাংলাদেশে FibroScan প্রযুক্তির একমাত্র অনুমোদিত পরিবেশক কেএনএস কানাডার (বিডি) সঙ্গে পুনরায় আলোচনায় বসে। এরই ধারাবাহিকতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে নতুন সমঝোতা হয়েছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্মত FibroScan সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

The post অবৈধ প্রযুক্তিতে রিপোর্টে গড়মিল, অনুমোদিত প্রযুক্তি ব্যবহারে পপুলারের চুক্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.