দলীয় কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন পদবঞ্চিতরা
ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট ঘোষিত কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ তোলেন। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক যোগ্য ও ত্যাগী নেতাকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। অন্যদিকে সভাপতি ও […] The post দলীয় কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন পদবঞ্চিতরা first appeared on

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট ঘোষিত কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার অভিযোগ তোলেন।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক যোগ্য ও ত্যাগী নেতাকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। অন্যদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ সময় ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে সমালোচনা করেন নেতারা।
তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তবায়ন এবং সংগঠনের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে রাজপথের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
নেতারা অবিলম্বে ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে যোগ্যতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে পদবঞ্চিত ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।
কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান ও আল ফরহাদ দীপু; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, মিজানুর রহমান মোল্লা ও মিজানুর রহমান খানসহ ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়া মুজাহিদুল ইসলাম, আনোয়ার জাহিদ, এয়াকুব রাজু, স্বপন মণ্ডল, খন্দকার আমিনুল হক কাকন, মাজেদুল ইসলাম মাসুম, মাইন উদ্দিন বেগ সুজন, মহিবুল্লাহ জয়, রবিউল হাসান আরিফ, জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, এবাদুল হক পারভেজ, জাহাঙ্গীর আলম জেক্স, খলিলুর রহমান জনি, সাইফুল ইসলাম ও মো. শাহীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
The post দলীয় কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন পদবঞ্চিতরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





