নেত্রকোনার সীমান্তে ৫ গরুসহ ভারতীয় পণ্য ও মাদক জব্দ

নেত্রকোনা: জেলার সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বল, টমেটো, ৫টি গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ অক্টোবর) ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২৬ অক্টোবর) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অভিযান চালিয়ে […] The post নেত্রকোনার সীমান্তে ৫ গরুসহ ভারতীয় পণ্য ও মাদক জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports

নেত্রকোনার সীমান্তে ৫ গরুসহ ভারতীয় পণ্য ও মাদক জব্দ
২৭ অক্টোবর, ২০২৬ ১৮:০০  

নেত্রকোনা: জেলার সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বল, টমেটো, ৫টি গরু ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৬ অক্টোবর) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৫১ হাজার টাকা।

৩১ বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মহিষখলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৮ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় কম্বল আটক করে। যার সিজার মূল্য ১০ হাজার টাকা।

ওই দিন বিকেল ৩টার দিকে বারমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০০ কেজি ভারতীয় টমেটো জব্দ করে। যার সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। পরে টমেটোগুলো নিলামে বিক্রি করা হয়।

এদিকে, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে লেংগুড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬৯/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু জব্দ করে। গরুগুলোর সিজার মূল্য ৪ লাখ টাকা।

এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে চারুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবরচনা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এসব মদের সিজার মূল্য ৩৬ হাজার টাকা।

৩১ বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও মাদক সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

The post নেত্রকোনার সীমান্তে ৫ গরুসহ ভারতীয় পণ্য ও মাদক জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.