‎সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন এলিজা

‎ঢাকা: ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী হওয়ায় তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ‎ ‎মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনোনয়নপত্র বাছাই করেন। ‎ ‎তিনি বলেন, প্রাথমিকভাবে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখন […] The post ‎সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন এলিজা first appeared on Sara

‎সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন এলিজা
২৭ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

‎ঢাকা: ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী হওয়ায় তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনোনয়নপত্র বাছাই করেন।
‎
‎তিনি বলেন, প্রাথমিকভাবে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখন প্রার্থিতা প্রত্যাহরের সময় শেষ হওয়ার পরদিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
‎
‎ইসি জানায়, আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। এছাড়া বিএনপি থেকেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আইনগত প্রক্রিয়া ও আপিল নিস্পত্তির সময়সীমা শেষ হলে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখের পর আনুষ্ঠানিকভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
‎
‎এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
‎
‎ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপ নির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী এলিজা জামান।
‎
‎ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরবর্তীতে সব প্রক্রিয়া সেরে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ রাখা হয়েছে তফসিলে।
‎
‎ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।
‎
‎পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
‎
‎

The post ‎সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন এলিজা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.