শিক্ষকদের অনুদান প্রস্তাবনা ও গবেষণা দক্ষতা উন্নয়ন

ডিআইইউতে গবেষণা ও গ্রান্ট রাইটিং প্রশিক্ষণ কর্মসূচি

  • ১৬২ জন শিক্ষকের অংশগ্রহণে গ্রান্ট রাইটিং সেশন
  • এআই ও আধুনিক গবেষণা পদ্ধতিবিষয়ক কৌশল আলোচনা
  • প্রফেসর ড. গিয়াস ইউ. আহসানের সঞ্চালনা

ডিআইইউতে গবেষণা ও গ্রান্ট রাইটিং প্রশিক্ষণ কর্মসূচি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৮  

আধুনিক সাইটেশন ইনডেক্সিং, এআই-অ্যাসিস্টেড মেথডোলজি এবং আন্তর্জাতিক গ্রান্ট অ্যালগরিদমের মানদণ্ড বজায় রেখে আন্তর্জাতিক গবেষণা ফান্ডিং নিশ্চিত করার লক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) “গবেষণা ও গ্রান্ট রাইটিং-এ উৎকর্ষ” (Research and Grant Writing Excellence) শীর্ষক একটি দিনব্যাপী ফলপ্রসূ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে ‘মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্স’-এর সহায়তায় ‘অফিস অফ দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’ এবং ‘গবেষণা বিভাগ’ যৌথভাবে এই কর্মসূচিটি সফলভাবে পরিচালনা করে।

কৌশল ও উদ্ভাবন বিষয়ক উপদেষ্টা এবং জনস্বাস্থ্যের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান মূল বক্তা হিসেবে প্রধান প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা অনুদান প্রাপ্তি ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি প্রতিযোগিতামূলক প্রস্তাবনা তৈরি, অর্থায়নকারী সংস্থার অগ্রাধিকার ও মূল্যায়ন মানদণ্ডের সাথে আবেদনের সামঞ্জস্য বিধান, পর্যালোচকদের প্রত্যাশা অনুধাবন, শক্তিশালী ও বহু-বিভাগীয় (multidisciplinary) দল গঠন, বলিষ্ঠ গবেষণা পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবসম্মত বাজেট প্রস্তুতির বিষয়ে কার্যকর কৌশলসমূহ তুলে ধরেন।

গবেষণা বিভাগের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে টাস্ক ফোর্সের সদস্যরা প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ১৬২ জন শিক্ষক এই কর্মসূচিতে নিবন্ধিত হয়ে অংশ নেন, যা গবেষণা ও অনুদান-প্রস্তাবনা লেখার দক্ষতা উন্নয়নে ডিআইইউ (DIU)-এর শিক্ষাবিদদের আগ্রহ প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই প্রশিক্ষণ শিক্ষাবিদদের বৈশ্বিক মানের ফান্ডিং প্রাপ্তিতে কার্যকর ভূমিকা রাখবে।
//ডিবিটেক/এএইচকে/এসএমই/এমআইএসটি//