জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ
ঢাকা: জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটকে এ মতবিনিময়ে আমন্ত্রণ […] The post জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ first appeared on Sarabangla | Breaking News | Sports

ঢাকা: জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটকে এ মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি রাখা হয়েছে। আমন্ত্রণপত্রে দলগুলোকে সংবিধান সংশোধনের বিষয়ে নিজ নিজ দল বা জোটের মতামত তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে।
তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। বিশেষ কমিটির বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কয়েকটি দলও।
এর আগে, গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত কমিটিতে সরকারি দলের পাশাপাশি কয়েকটি দলের প্রতিনিধিও রাখা হয়েছে। বিরোধীদলের প্রতিনিধিদের যুক্ত করার সুযোগ রেখে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের বিধান রাখা হয়।
The post জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন কমিটির বৈঠক আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





