হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগ
ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান চালানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ […] The post হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগ first appeared on Sa

ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান চালানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ বিষয়ে শুনানি হয়। এ মামলায় মোট আসামি ৪১ জন।
এদিন ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামির মধ্যে আবদুল লতিফ সিদ্দিকী’র পক্ষে জামিন আবেদন করা হয়। তবে শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে দেন আদালত।
এ মামলায় হাজির করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন—হাসানুল হক ইনু, দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান ও ফারজানা রূপাসহ ১১ জন।
মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামি পলাতক রয়েছেন। তাদের ট্রাইব্যুনালে হাজির হতে আগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আসামিই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।
এ কারণে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম যাতে আইন অনুযায়ী এগিয়ে নেওয়া যায়, সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চলতি বছরের ২৭ জুলাই শাপলা চত্বরকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানো হয়। আসামিদের পারস্পরিক যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে অভিযান পরিচালনা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগ, হেফাজতে ইসলাম-কে নির্মূলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ওই অভিযান চালানো হয়।
মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৭ অক্টোবর।
এদিকে একই দিনে গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেন-কে গুমের অভিযোগে সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করতে যান।
The post হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





