ঢাবিতে ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পাশে দু’টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এ সব ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, জগন্নাথ হলের পাশে দু’টি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল […] The post ঢাবিতে ৩ ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাবিতে ৩ ককটেল বিস্ফোরণ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পাশে দু’টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এ সব ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, জগন্নাথ হলের পাশে দু’টি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাত ১১টা ২০ মিনিটে টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

The post ঢাবিতে ৩ ককটেল বিস্ফোরণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.