‘সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকারী ২ জনকে চিহ্নিত করা গেছে’

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিস্ফোরণকারী দু’জনকে চিহ্নিত করা গেছে। তারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী কেউ হতে পারে। সরকার এ বিষয়ে ওয়াকিবহাল রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক […] The post ‘সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকারী ২ জনকে চিহ্নিত করা গেছে’ first appeared on Sarabangl

‘সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকারী ২ জনকে চিহ্নিত করা গেছে’
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিস্ফোরণকারী দু’জনকে চিহ্নিত করা গেছে। তারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী কেউ হতে পারে। সরকার এ বিষয়ে ওয়াকিবহাল রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রায়ের পর এই প্রতিক্রিয়া এসেছে। সাত জনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় একটা ককটেল ফুটেছে। এটা বড় কোনো বিষয় নয়।’

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বিষয়টি এড়িয়ে যান। তবে রায়ের বিষয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত যে রায় ঘোষণা করেছেন, তাতে সুবিচার পেয়েছি বলে আমরা মনে করি। আদালতের রায়ের ওপরে আমাদের কোনো মন্তব্য নেই।’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের পর বেলা ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে সড়কে ককটেল ছুড়ে পালিয়ে যান।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুই ধরনের তথ্যের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সোমবার (১৪ সেপ্টেম্বর) একটি সম্ভাব্য সময় দিয়েছে। পরিকল্পনার কথা বলেছে। এটাকে গণমাধ্যমে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে এটা সম্ভাব্য পরিকল্পনা, চূড়ান্ত কিছু নয়। ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ে সভা হবে। সেখানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসে নির্বাচনের সময় ঠিক করা হবে।’ সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে বলে জানান মন্ত্রী।

The post ‘সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকারী ২ জনকে চিহ্নিত করা গেছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.