চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে
চট্টগ্রাম: নগরীর খুলশী এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে আটক ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল ইসলাম-এর আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে […] The post চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে first appeared on Sarabangla | Bre

চট্টগ্রাম: নগরীর খুলশী এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে আটক ৬৩ বিদেশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল ইসলাম-এর আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) আদালতে ৬৩ বিদেশির প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ।
তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। তবে তাদের কারও কাছ থেকে পাসপোর্ট পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।
পুলিশের দাবি, আটক বিদেশিরা নগরীর খুলশী এলাকায় একটি বাড়িতে অবস্থান করে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তাদের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
The post চট্টগ্রামে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





