পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, ছাত্রীর আত্মহত্যা

পঞ্চগড়: পঞ্চগড়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে কীটনাশক জাতীয় বিষপানে ওই ছাত্রীর মৃত্যু হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, তাকে ধর্ষণের অভিযোগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সোহেল (২৫) […] The post পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, ছাত্রীর আত্মহত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports |

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, ছাত্রীর আত্মহত্যা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০০  

পঞ্চগড়: পঞ্চগড়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে কীটনাশক জাতীয় বিষপানে ওই ছাত্রীর মৃত্যু হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, তাকে ধর্ষণের অভিযোগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সোহেল (২৫) ও মো. রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩)। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী পঞ্চগড় সদর উপজেলার শালমারা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে সোহেল তাকে কুপ্রস্তাব ও প্রেম নিবেদন করে আসছিলেন। একপর্যায়ে গত ১০ সেপ্টেম্বর রাতে সোহেল ও তার সহযোগীরা কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

পরদিন ১১ সেপ্টেম্বর ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আসামিদের হুমকি ও মানসিক চাপের কারণে ১২ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী ছাত্রী বাড়িতে কীটনাশক জাতীয় বিষ পান করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বড়ো ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার বাদী বলেন, ‘আমার ছোটো বোনকে কৌশলে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে এবং আসামিদের হুমকির মুখে সে বাধ্য হয়ে বিষপান করেছিল। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করছি, যেন আর কোনো বোনের জীবন এভাবে নষ্ট না হয়।’

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার শীল বলেন, ‘স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

The post পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২, ছাত্রীর আত্মহত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.