চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদকের বিস্তার রোধে রেঞ্জের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৫১৭ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ […] The post চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sport

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদকের বিস্তার রোধে রেঞ্জের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৫১৭ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৬০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনি বিধানে ৩৭ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বিশেষ মাদকবিরোধী অভিযানে আরও ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪৬ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তিনজন মাদক বহনকারী এবং ১৫৭ জন মাদকসেবী বলে জানা গেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে নতুন ও নিয়মিত মামলা রজু করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ১২ হাজার ৪০৪ পিস ইয়াবা, ৩৭৪ লিটার দেশি চোলাই মদ, ৫২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, চার বোতল বিদেশি মদ এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করে।

মাদক উদ্ধারের ঘটনায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩১ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

The post চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.