নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে ইউপি নির্বাচন: ইসি মাছউদ
ঢাকা: আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইনি কাঠামোর বিষয়ে তিনি উল্লেখ করেন, আইনের কোনোরূপ পরিবর্তন না হলে […] The post নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে ইউপি নির্বাচন: ইসি মাছউদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entert

ঢাকা: আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইনি কাঠামোর বিষয়ে তিনি উল্লেখ করেন, আইনের কোনোরূপ পরিবর্তন না হলে বিদ্যমান আইনি ধারাবাহিকতা বজায় রেখেই সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
ইউপি নির্বাচন পরিচালনা ও কৌশল নির্ধারণের লক্ষ্যে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে, যা আজ সোমবারও অব্যাহত ছিল। বৈঠকের বিরতিতে কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। কমিশনের এই গুরুত্বপূর্ণ আলোচনার সিদ্ধান্তসমূহ আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য পরবর্তীতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
The post নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে ইউপি নির্বাচন: ইসি মাছউদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





