চট্টগ্রামে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় ঈশা দাশ (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈশা দাশ উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুনিল কান্তি দাশের […] The post চট্টগ্রামে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ first appeared on Sarabangla | Brea

চট্টগ্রামে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় ঈশা দাশ (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঈশা দাশ উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুনিল কান্তি দাশের মেয়ে। সে ছদাহা কেয়াফাত উল্লাহ্ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়,স্টার লাইন পরিবহনের একটি বাস ঈশা দাশকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতকানিয়ার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবরে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাসের ধাক্কায় ঈশা দাশ আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা সড়কে আগুন জ্বালিয়ে ও বসে থেকে অবরোধ করে রাখে।

পরে অবরোধকারী শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়কে গতিরোধক স্থাপন, ফুটওভার ব্রিজ নির্মাণ, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও অবরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করাসহ কিছু দাবি তুলে ধরে। তাদেরকে দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দেওয়ার পর তারা সড়ক থেকে সরে যায়। প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে গতকাল সন্ধ্যার পর থেকে স্কুলের সামনে সড়কে গতিরোধক স্থাপনের কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী সারাবাংলাকে বলেন, বাসচাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় জড়িত বাস চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

The post চট্টগ্রামে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.