সৌদি আরবে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা, আহত ২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে জাজান নামক এলাকায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এ তথ্য জানান। তার দাবি, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত সৌদি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, যা হুথিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল। এদিকে সৌদি […] The post সৌদি আরবে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা, আহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সৌদি আরবে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা, আহত ২
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০০  

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে জাজান নামক এলাকায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এ তথ্য জানান।

তার দাবি, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত সৌদি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, যা হুথিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল।

এদিকে সৌদি সিভিল ডিফেন্স আলজাজিরাকে জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি প্রজেক্টাইল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান এলাকায় আঘাত হানে। এতে দুইজন আহত হন এবং একটি মসজিদ ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

সংস্থাটি আরও জানায়, শনিবার জাজানের আল-তুওয়াল গভর্নরেটে (প্রশাসনিক অঞ্চল) আঘাত হানা ওই প্রজেক্টাইলের কারণে বেশ কয়েকটি গাড়িরও ক্ষতি হয়েছে। তবে খামিস মুশাইত গভর্নরেটের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারির পর সেখানে এখন আর কোনো বিপদ নেই।

সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ঘটনাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন।

সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত হুথিরা। এর আগে, গত মঙ্গলবার গোষ্ঠীটি সৌদির আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালায়; এতে নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।

The post সৌদি আরবে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা, আহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.