জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক

গণযোগাযোগ অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান বলেছেন, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি-‘জিপিএমএস’ সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে। সরকারি কাজের এ নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে দফতরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করা সম্ভব। শনিবার (১২ সেপ্টেম্বর) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন […] The post জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক first ap

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০০  

গণযোগাযোগ অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান বলেছেন, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি-‘জিপিএমএস’ সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে। সরকারি কাজের এ নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে দফতরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করা সম্ভব।

শনিবার (১২ সেপ্টেম্বর) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে  জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ‘গণযোগাযোগ অধিদফতর প্রচারের জন্য কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ করেছে, সেই সংখ্যাই নয়, বরং কতজনের কাছে উন্নয়ন বার্তা পৌঁছেছে, সেই বার্তা জনগণ কতটুকু গ্রহণ করেছে এবং তার ফলাফলও জিপিএমএস-এর অন্তর্ভুক্ত।’

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, ‘জিপিএমএসে’র আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিত ও ফলাফলভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারে।’

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং গণযোগাযোগ অধিদফতরের সদর দফতরের কর্মকর্তারা দুই দিনব্যাপী এ কর্মশালায় জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, অগ্রগতি মূল্যায়ন এবং নির্ধারিত নির্দেশিকার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

The post জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.