চীনের কোয়ান্টাম কম্পিউটার 'অরিজিন উখং'-এ যুক্ত হলো এআই সক্ষমতা
আন্তর্জাতিক ডেস্ক ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
চীনের তৃতীয় প্রজন্মের সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার 'অরিজিন উখং'-এ প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কম্পিউটিং সক্ষমতা যুক্ত করা হয়েছে। এর ফলে চীনের নিজস্ব কোয়ান্টাম কম্পিউটিং 'ব্যবহারযোগ্য' পর্যায় থেকে 'ব্যবহারবান্ধব' স্তরে পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পূর্ব চীনের আনহুই প্রাদেশিক কোয়ান্টাম কম্পিউটিং চিপসের প্রধান গবেষণাগার এই ঘোষণা দিয়েছে।
গবেষণাগারের পরিচালক কুয়ো কুয়োপিং জানান, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এই সমন্বয় ভবিষ্যৎ কম্পিউটিং বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ দিক। এই লক্ষ্য পূরণে গবেষণা দলটি 'অরিজিন ব্রেইন' নামক একটি কোয়ান্টাম জ্ঞানভিত্তিক বৃহৎ মডেল এবং 'কিউপান্ডা-৩ রানটাইম এমসিপি' সেবাসহ কয়েকটি কোয়ান্টাম-এআই টুল চালু করেছে।
বিশেষ করে, 'অরিজিন ব্রেইন' কোয়ান্টাম কম্পিউটিং গবেষক, শিক্ষক ও ডেভেলপারদের দ্রুত ও নির্ভুল বুদ্ধিবৃত্তিক তথ্যসেবা দেবে। অন্যদিকে, 'কিউপান্ডা-৩ রানটাইম এমসিপি' সিস্টেম ব্যবহারকারীদের স্বাভাবিক ভাষায় নির্দেশ দিয়ে কোয়ান্টাম কম্পিউটিং কাজ জমা দেওয়ার সুযোগ করে দেবে, যা ব্যবহারযোগ্যতাকে আরও সহজ করবে।
৭২-কিউবিটের এই প্রোগ্রামযোগ্য সুপারকন্ডাক্টিং কোয়ান্টাম কম্পিউটার 'অরিজিন উখং' ২০২৪ সালের জানুয়ারিতে চালুর পর থেকে বিশ্বের ১৬৩টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীদের কাছ থেকে চার কোটি ৭০ লাখেরও বেশি ভিজিট পেয়েছে, যা এর ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ।
বর্তমানে চীনা গবেষকরা বিদ্যুৎ, অর্থনীতি ও শিল্পখাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোয়ান্টাম-এআই সমন্বিত অ্যালগরিদম ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ করছেন।
ডিবিটেক/এনএ/ইকে
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ শাহরিয়ার সুস্মিত ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৫
Dec 31, 2025
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 35
হ্যা
Total Vote: 50
আশীর্বাদ

