ডিডিআইএক্সপো-২০২৬

বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার পেলন বিজয়ীরা

বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার পেলন বিজয়ীরা
৪ এপ্রিল, ২০২৬ ২২:১৬  
৫ এপ্রিল, ২০২৬ ১১:৪৯  

রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে ৪ এপ্রিল, শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বিসিএস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ডিডিআইএক্সপো-২০২৬’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে এই গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সংগঠনের সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং জাসটেক সলিউশন্সের সিইও আবু তুহিন চৌধুরী উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের জনপ্রিয় ‘ভ্যালোরান্ট’ গেমিং বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘টিম অল-স্টার্স’। রানার-আপ হয়েছে ‘টিম রিউসেই ট্রাইডেন্টস হেলরিফট’ এবং তৃতীয় স্থান অধিকার করেছে ‘টিম এক্সএলই ই-স্পোর্টস’। এই বিভাগে এমভিপি নির্বাচিত হয়েছেন উদিত দেব উচ্ছ্বাস।

অন্যদিকে, ফিফা গেমিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সিফাত আহমেদ এবং রানার-আপ হয়েছেন ইরফান ওয়াসিত খান। ই-ফুটবল গেমিংয়ে প্রথম স্থান অধিকার করেছেন তানভির শাহরিয়ার এবং দ্বিতীয় হয়েছেন ইয়াসির পূর্ণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ই-স্পোর্টস টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনার জন্য ইনস্টিংক্ট প্রোডাকশনস দলকে বিশেষ সম্মাননা জানানো হয়। বিসিএস নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশের গেমিং সেক্টরের উন্নয়ন ও তরুণদের সৃজনশীলতায় এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিপুল সংখ্যক গেমার উপস্থিত ছিলেন।

ডিবিটেক/ইউএজি/এমইউআইএম