স্পিকারের সহধর্মীনির মৃত্যুতে টেলিকম মন্ত্রী ও সচিবের শোক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজ ২৮ মার্, শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা দিলারা হাফিজ তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
পৃথক শোকবার্তায় তারা বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৭ বছর (অন্যান্য সূত্রে ৭৮ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, ২৯ মার্চ সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
ডিবিটেক/এসএস/ইকে



