রমজানে রেমিটেন্সে উৎসব:

বিকাশে পাঠানো–গ্রহণে মিলছে আইফোন, ল্যাপটপ, মেগা কুপন ও ক্যাশব্যাক

বিকাশে পাঠানো–গ্রহণে মিলছে আইফোন, ল্যাপটপ, মেগা কুপন ও ক্যাশব্যাক
১ মার্চ, ২০২৬ ১৮:৪৯  

পবিত্র রমজান উপলক্ষে ১ মার্চ, রবিবার থেকে প্রবাসী ও দেশে থাকা স্বজনদের জন্য বিশেষ রেমিটেন্স ক্যাম্পেইন চালু করেছে বিকাশ। আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (এমটিও) সঙ্গে যৌথভাবে পরিচালিত এ উদ্যোগে রেমিটেন্স প্রেরক ও গ্রহণকারী—উভয়ের জন্য থাকছে ইলেকট্রনিক ডিভাইস, ডিসকাউন্ট কুপন, ক্যাশব্যাক ও বোনাস সুবিধা।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে নির্দিষ্ট এমটিও ব্যবহার করে বিকাশে রেমিটেন্স পাঠালে প্রবাসীরা আইফোন ১৭, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, ট্যাবলেট, রাউন্ড ট্রিপ টিকিটে ক্যাশব্যাক ও বিভিন্ন অংকের বোনাস জেতার সুযোগ পাচ্ছেন। সৌদি আরব থেকে ‘বারক (barq)’ এবং যুক্তরাজ্য থেকে ‘এইস (ACE)’–এর মাধ্যমে পাঠানো রেমিটেন্সে কোনো ট্রান্সফার ফি নেই; বরং যুক্তরাজ্য প্রবাসীদের জন্য সাপ্তাহিক আইফোন ১৭ জয়ের সুযোগও থাকছে। সংযুক্ত আরব আমিরাতে ‘ইঅ্যান্ড মানি (e& money)’ ও ‘বোটিম (botim)’ ব্যবহারকারীরা নির্দিষ্ট অংকের রেমিটেন্সে সর্বোচ্চ ২৫,০০০ দিরহাম পর্যন্ত জেতার সুযোগ পাচ্ছেন। মালয়েশিয়ার ‘মার্চেন্ট্রেড মানি (Merchantrade Money)’–এ সর্বোচ্চ ৫,০০০ রিঙ্গিত ক্যাশব্যাক ও কার্ড চার্জে ৫০% ছাড় রয়েছে। সিঙ্গাপুরের ‘হোমটাউন (Hometown)’ থেকে পাঠালে ২০০ এসজিডি পর্যন্ত টিকিট ক্যাশব্যাক এবং সাপ্তাহিক ৫০ এসজিডি ক্যাশব্যাক মিলবে। দক্ষিণ কোরিয়ার ‘জিএমই (GME)’ ব্যবহারকারীদের জন্য থাকছে ল্যাপটপ ও ওয়্যারেবল ডিভাইস জয়ের সুযোগ। আর ‘ট্যাপট্যাপ সেন্ড (Taptap Send)’–এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেনসহ বিভিন্ন দেশ থেকে RMDN26 প্রোমো কোড ব্যবহার করলে মিলছে নির্দিষ্ট বোনাস।

দেশে থাকা রেমিটেন্স গ্রহণকারীদের জন্যও রয়েছে বহুমাত্রিক প্রণোদনা। আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলা ক্যাম্পেইনে মাসে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী একজন গ্রাহক জিততে পারবেন ১ লাখ টাকার মেগা ইলেকট্রনিক ডিভাইস কুপন; এ জন্য মাসে ন্যূনতম ৪০,০০০ টাকা (সরকারি ২.৫% প্রণোদনা ব্যতীত) গ্রহণ করতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ পাঁচজন গ্রহণকারী যথাক্রমে ২৫,০০০, ২০,০০০, ১৫,০০০, ১০,০০০ ও ৫,০০০ টাকার কুপন পাবেন, যেখানে সাপ্তাহিক ন্যূনতম যোগ্যতা ১০,০০০ টাকা। প্রতিদিন অন্তত ১০,০০০ টাকা রেমিটেন্স গ্রহণে নিশ্চিত ৩০০ টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে।

মেগা ও সাপ্তাহিক কুপন ব্যবহার করা যাবে ট্রান্সকম, সনি, সিঙ্গার, হায়ার, হাইসেন্সওয়ালটন–সহ বিভিন্ন ইলেকট্রনিক্স শোরুমে। ডেইলি কুপন ব্যবহারযোগ্য আগোরা, মিনা বাজার, অটোবি, হাতিল, বেস্ট বাইবেঙ্গল মিট–এর নির্দিষ্ট আউটলেটে।

বর্তমানে ১৭০টির বেশি দেশ থেকে ১৩৫টি এমটিওর মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিক রেমিটেন্স পাঠানো যাচ্ছে। প্রেরিত অর্থ ২৭টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেটেলমেন্ট হয়ে প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ দ্রুত গ্রাহকের অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। দেশে থাকা গ্রাহকরা প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে অ্যাপ বা *২৪৭# ডায়াল করে ক্যাশ আউট করতে পারছেন। এছাড়া ক্যাশ আউট ছাড়াই ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, শিক্ষা ও সরকারি ফি প্রদান, জাকাত-ফিতরা ও অনুদান দেওয়াসহ নানা সেবা গ্রহণ করা যাচ্ছে সরাসরি অ্যাকাউন্ট থেকেই।

রমজানজুড়ে এই বহুমাত্রিক প্রণোদনা প্রবাসী আয়ের ডিজিটাল প্রবাহ আরও গতিশীল করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

ডিবিটেক/এসএ/ইকে