কক্সবাজারে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ
ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশজুড়ে বইপড়া কর্মসূচি এবার সম্প্রসারিত হলো কক্সবাজারে। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তাভাবনায় উৎসাহিত করতে এই কর্মসূচির আওতায় এ বছর সারাদেশের ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।
এরই অংশ হিসেবে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার মডেল হাই স্কুলের ৪০ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়।
১০ ডিসেম্বর, বুধবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান ও বিকাশ এর রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান সহ অনেকে।
২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে এপর্যন্ত প্রায় ৪ লাখ বই বিতরণ করা হয়েছে যার মাধ্যমে প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের এর বেশি পাঠক উপকৃত হয়েছে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইকে







