সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
১৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪১  

নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলায় এক মাসেই ৭টি নতুন ডিস্ট্রিবিউশন হাব উদ্বোধন করেছে বাংলাদেশী বিটুবি (B2B) মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ (PriyoShop)।  এরমধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়েরটি ফ্ল্যাগশিপ হাব। আর নেত্রকোণার সদর, মোহনগঞ্জ, তারাকান্দা, কলমাকান্দা, মদন এবং পূর্বধলায় আরও ছয়টি হাব খোলা হয়েছে।

১৯ জানুয়ারি, সোমবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, নারায়ণগঞ্জের ৩২টি ডেলিভারি রুটে হাজার হাজার দোকানদার এখন ২৮৮টিরও বেশি বড় বড় ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় সব পণ্য সহজেই হাতে পাবেন। এছাগাও  নেত্রকোনার  হাবগুলো জেলার ৫৭টি রুটে পণ্য সরবরাহ করবে। এসব হাব থেকে খুচরা ব্যবসায়ীরা এখন মোবাইল ফোন থেকেই তাদের পুরো ব্যবসা পরিচালনা করতে পারছেন। 

নতুন হাবগুলো বিষয়ে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, “গ্রামীনফোনের সাথে পার্টনারশিপের মাধ্যমে এই হাবগুলো তৈরি করা হয়েছে। এত লাভবান হবে সোনারগাঁয়ের অনেক দোকানি। এছাড়াও নেত্রকোনায় ছয়টি স্থানে অবস্থিত নতুন হাবগুলো আমাদেরকে ২ লক্ষ দোকানিদের কাছে আরও সহজে পৌঁছাতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য হলো ১০ লক্ষ মুদি দোকানিদের কাছে পৌঁছানো, এবং দেশের বেশ চ্যালেঞ্জিং সেক্টর রিটেইল ইকো সিস্টেম, সেটায় লাভজনক ভাবে এগিয়ে চলা।”

ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে