চ্যাটজিপিটিতে সালতামামি ফিচার চালু

চ্যাটজিপিটিতে সালতামামি ফিচার চালু
২৩ ডিসেম্বর, ২০২৫ ২০:০২  

বছরের শেষ মুহূর্তে ব্যবহারকারীদের জন্য বিশেষ রিভিউ ফিচার চালু করেছে ওপেনএআই। স্পটিফাই র‍্যাপডের আদলে তৈরি নতুন এই অভিজ্ঞতার নাম দেওয়া হয়েছে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’। যুক্তরাষ্ট্রসহ কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নির্বাচিত বাজারে ধাপে ধাপে এটি চালু হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।

ওপেনএআই জানিয়েছে, যেসব ব্যবহারকারী ফ্রি, প্লাস ও প্রো প্ল্যানে রয়েছেন এবং ‘রেফারেন্স সেভড মেমোরিজ’ ও ‘রেফারেন্স চ্যাট হিস্ট্রি’ অপশন চালু রেখেছেন, কেবল তারাই এই সুবিধা পাবেন। নির্দিষ্ট পরিমাণ কথোপকথনের সীমা পূরণ করাও শর্ত হিসেবে রাখা হয়েছে। তবে টিম, এন্টারপ্রাইজ ও এডুকেশন অ্যাকাউন্টের জন্য এই ফিচার প্রযোজ্য নয়।

এই রিভিউতে ব্যবহারকারীর বছরজুড়ে চ্যাটজিপিটি ব্যবহারের ধরন অনুযায়ী আকর্ষণীয় গ্রাফিক্স ও মজার ‘অ্যাওয়ার্ড’ দেখানো হবে। পাশাপাশি আগ্রহের বিষয়গুলো ঘিরে একটি কবিতা ও একটি ছবি তৈরি করা হবে। ফিচারটি ওয়েব ও অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে পাওয়া যাবে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।

ডিবিটেক/বিএমটি