সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে নালিশে হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ

সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে নালিশে হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ
২০ ডিসেম্বর, ২০২৫ ১০:০২  

ইমেইলে রিপোর্ট করাতে ৫টি মেইল চালুর পর এবার সন্ত্রাস ও সহিংসতার আহ্বান জানায় সোশ্যাল মিডিয়ায় দেয়া এমন পোস্টের বিষয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি অভিযোগের সুযোগ সৃষ্টি করলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 01308332592

এই হোয়াটসঅ্যপে এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই এর পর বিটিআরসি'র মাধ্যমে প্ল্যাটফর্ম গুলোতে রিপোর্ট করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দীন। 

 তিনি জানানম সরকার সোশ্যাল মিডিয়ার কোন পোস্ট ডাউন করতে পারে না।শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সাথে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে। তবে সমাজে ঘৃণা ছড়ায় ও সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়- সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।

এই অপরাধের অধীনে ফেসবুকের কাছে সেগুলো মুছে ফেলতে বা সরিয়ে নিতে বিটিআরসি সরকারের পক্ষ থেকে অনুরোধ করে। তাই জা0তীয় সাইবার সুরক্ষা এজেন্সি সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

ডিবিটেক/এমজেইউ/ইক