১১ ডিসেম্বর জিইউবি ক্যাম্পাসে সপ্তম আই-ইইই এসসিআই আন্তর্জাতিক সম্মেলন
আন্তর্জাতিক পেশাগত সংগঠন আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে আগামী ১১-১২ ডিসেম্বর পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (জিইউবি) স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম আই-ইইই এসসিআই আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলন উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এই আয়োজনে টেকসই প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, রোবোটিক্স এবং সাইবার-ফিজিক্যাল সিস্টেমস সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণালব্ধ জ্ঞানকে সরাসরি দেশের শিল্প খাতে প্রয়োগের উপযোগিতার ওপর বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিজ্ঞানীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
আয়োজন নিয়ে জিইউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, গবেষণানির্ভর সমাধান এবং শিল্পপ্রযুক্তির মাধ্যমে মানবিক উদ্ভাবন এবং অংশীজনদের সমন্বিত সহযোগিতায় টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও প্রতিশ্রুতি রয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘এআই যুগে প্রযুক্তিগত বিপ্লব এবং কর্মহীনতার আশঙ্কা’।
তিনি বলেন, লাগসই শিল্পপ্রযুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষাবিদ, গবেষক, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন আরও বলেন, এই সম্মেলন কেবল প্রযুক্তিগত অগ্রগতির ওপর আলোকপাত করবে না, বরং নিশ্চিত করবে যেন সেই অগ্রগতি মানবিক উদ্ভাবন দ্বারা পরিচালিত হয়। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ইন্ডস্ট্রি ৫.০-এর সফল বাস্তবায়নের জন্য গবেষণানির্ভর সমাধান একান্তই। অপরিহার্য। আর গ্রিন ইউনিভার্সিটি এই দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।
সম্মেলনের পাবলিকেশন চেয়ার ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব জানান, গ্রিন ইউনিভার্সিটি এবার আন্তর্জাতিক এসটিআই ২০২৫ কনফারেন্স আয়োজন করছে। যা টেকসই শিল্পপ্রযুক্তির ওপর আলোকপাত করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, রোবোটিক্স এবং সাইবার-ফিজিক্যাল সিস্টেমস সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণালব্ধ জ্ঞানকে সরাসরি দেশের শিল্প খাতে প্রয়োগের উপযোগী করে তুলতে চাই।
২০১৯ সালে ঢাকায় গ্রিন ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রথম এসটিআই সম্মেলনে ২০টিরও বেশি দেশের গবেষক, অ্যাকাডেমিশিয়ান ও শিল্প-বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এরপর ধারাবাহিকভাবে প্রতিবছর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে ২০২৪ সাল নাগাদ এর অংশ্রগ্রহণকারী দেশের সংখ্যা ৪০টিতে উন্নীত হয়।
ডিবিটেক/বিএন/ইকে







