বিওয়াইডি'র গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা দেবে প্রাইম ব্যাংক
বাংলাদেশে বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে বিওয়াইডি-এর অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেডের অধীন তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে গ্রাহকরা যদি প্রাইম ব্যাংক থেকে কার লোন নেন, সেক্ষেত্রে তারা সিজি রানার থেকে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অটো ঋণ যদি ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বিদ্যমান ফ্রি সার্ভিসের সঙ্গে অতিরিক্ত ১টি ফ্রি সার্ভিস এবং ঋণ ৪০-৬০ লাখ টাকা পর্যন্ত হলে গ্রাহকরা অতিরিক্ত ২টি ফ্রি সার্ভিস সেবা উপভোগ করতে পারবেন।
১০ ডিসেম্বর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি সম্পাদিত চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিওয়াইডি বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং বিওয়াইডি বাংলাদেশ-এর ডিরেক্টর প্রণয় কুমার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
ডিবিটেক/এনএইচ/এমইউএম







