১০ ডিসেম্বর থেকে ১২ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

১০ ডিসেম্বর থেকে ১২ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা
৮ ডিসেম্বর, ২০২৫ ০০:৫২  

১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল।

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে- ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অপরদিকে সাধার বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ইউনিটে।  ইউনিটগুলো হচ্ছে- এ (বিজ্ঞান), ইউনিট বি (মানবিক) এবং ইউনিট সি (ব্যবসায় শিক্ষা)। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসিও সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
ডিবিটেক/জিএসটি/ইকে